ব্রাহ্মণপাড়ায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক ঈমামদের নিয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ঈমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমামদের গুরুত্ব অনেক বেশি। এলাকার সকল শ্রেণী পেশার মুসল্লীবৃন্দ প্রতি শুক্রবার খুৎবাতে ইমাম এর গুরুত্বপূর্ণ বয়ান শুনে থাকেন। ইমাম সাহেবরা একটি সুন্দর ও সু-শৃংখল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতন যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, ঘুষসহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করে তুলতে পারেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহকারী আব্দুল জলিলসহ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন প্রাক প্রাথমিকের শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া