গতকাল ২১ ডিসেম্বর শনিবার বিকাল ৩ টায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দরিয়ারপাড়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এবং সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের প্রধান অতিথির বক্তব্য বলেন, মুসলমানদের জন্য সঠিক নেতৃত্বের অভাব রয়েছে। তিনি বলেন, আমাদের নেতা ছিল, প্রধানমন্ত্রী ছিল কিন্ত আমাদের মৌলিক কোন পরিবর্তন নেই। এই এলাকার পরিবর্তন আনতে হলে শুধু মার্কার পরিবর্তন হলে চলবে না। এই এলাকার পরিবর্তন করতে হলে দেশ প্রেমিক লোক প্রয়োজন, আল্লা ওয়ালা লোক প্রয়োজন। নিজামী ও মুজাহিদের মতো লোক প্রয়োজন। আমরা কোন অন্যদেশের গোলামকে ভোট দেবো না, আমরা কোন দূর্নীতিবাজকে ভোট দেবো না। স্বাগত বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম লোদী পীর। ইউনাইটেড ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর মোবারক হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ডক্টর মোঃ সোলায়মান,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন ডক্টর আবদুল হান্নান, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল আলম হেলাল, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখার অধ্যক্ষ ডক্টর হেফজুর রহমান, সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুল মতিন। কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড এর এজিএম মোঃ লুতফুর রহমান মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন ফজলুর রহমান কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমানআতিকী, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারমযান এড. সাইফুল আলম, কুমিল্লা রুপসী বাংলা কলেজের অধ্যক্ষ ইফতেখারুল আলম ভূঁইয়া, জামেয়া ইসলামিয়া মাদরাসার সভাপতি আব্দুল বারী, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক তসলিমুর রহমান নিয়াজী, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন সরকার, জিনিয়াস স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল, কিশোর কন্ঠ পাঠক ফোরামের কুমিল্লা জেলা উত্তরের চেয়ারম্যান আবদুল আলিম, মাওলানা রেজাউল করিম, বড়ধুশিয়া আর্দশ কলেজের সহকারী অধ্যাপক ওয়াহিদুর রহমান, ব্রাহ্মণপাড়া কিশোর কন্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান তৌফিকুল ইসলাম, বুড়িচং কিশোর কন্ঠ ফোরামের চেয়ারম্যান মহিবুল্লাহ, মাওলানা আনোয়ার হোসেন, অধ্যাপক আতাউর রহমান, মুখলেসুর রহমান, কামাল হোসেন সরকার, মিজানুর রহমান খান, মনির হোসেন চৌধুরী, সবুজ চেয়ারম্যান প্রমুখ।