ডা. আব্দুল বাকী আনিস ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দরিদ্র ও অসহায় শীতার্ত পরিবার এবং এতিম শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার চান্দলা এলাকায় বিভিন্ন গ্রামের তিনশো দরিদ্র পরিবারের মধ্যে এসব কম্বল বিতরণ করা। বিতরণী অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান জসীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন। এছাড়া মাওলানা মো. রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম বাবুল, চান্দলা কে বি হাইস্কুল এন্ড কলেজের সহকারী সহকারী শিক্ষক আবুল কাশেম খান খোকন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।