কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যার্ত শিশুদের মাঝে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া বন্যার্ত শিশুদের মাঝে আশরাফ ফাউন্ডেশন অফ কুমিল্লা ও সাংবাদিক সমিতি ব্রাহ্মণপাড়া উপজেলার যৌথ সহযোগিতায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক, দৈনিক আমাদের কুমিল্লা’র ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক টকশো উপস্থাপক ও মুক্তিযুদ্ধ গবেষক শাহাজাদা এমরান। বন্যার্ত শিশুদের মাঝে এসময় ডাইপার, চকলেট ও বিভিন্ন ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার দপ্তর সম্পাদক ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া সাংবাদিক সমিতির সভাপতি ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ, বুড়িচং উপজেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার এম হাসান, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আনোয়ারুল ইসলাম, সাংবাদিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ- সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইমাম হোসাইন। এসময় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ চলমান বন্যার্ত মানুষের বিভিন্ন বিষয়ে খোজখবর নেন।