ব্রাহ্মণপাড়ায় জয় বাংলা ঐক্য পরিষদের কমিটি গঠন সভাপতি-তোফায়েল সম্পাদক-শ্রী সুমন চন্দ্র

লেখক: মোঃ সাইফুল ইসলাম ভুইয়া
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আগামী ১ বছরের জন্য জয় বাংলা ঐক্য পরিষদের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন ব্রাহ্মণপাড়া উপজেলার শাখার আংশিক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। চেয়ারম্যান ও সভাপতি জিলানী রহমান ও সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাফিল স্বাক্ষরিত গত ২৯ জানুয়ারি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি নিম্নরূপ-সভাপতি মোঃ তোফায়েল হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি আবু সাঈদ ওয়ান, সহ-সভাপতি হোসাইন মোহাম্মদ এরশাদ, সহ-সভাপতি মো: ইমরান সোহেন, সাধারণ সম্পাদক শ্রী সুমন চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ফয়সাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ পথ গোস্বামী, সাংগঠনিক সম্পাদক মো: সাব্বির রহমান, সাংগঠনিক সম্পাদক মো: মোরশেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো:সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক মো: আরিফ, উপ-প্রচার সম্পাদক মোঃ রনি, দপ্তর সম্পাদক মো: ইফরান আহমেদ, উপ-দপ্তর সম্পাদক মো: মাহফুজ, অর্থ সম্পাদক মো: কাদের ভুইয়া দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরাফত আলী, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী কৃপণচন্দ্র সূত্রধর।

  • ব্রাহ্মণপাড়া