কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সামিউম বাসির নামে এক ব্যক্তি কেড়ির বড়ি ( কীটনাশক ) খেয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ( ১ জুলাই ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামিউম বাসির ( ৫৫ ) ওই গ্রামের পূর্ব পাড়ার মৃত নোয়াব মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কেড়ির বড়ি ( কীটনাশক ) খেয়ে ফেলে। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ( এসআই ) আনিসুর রহমান নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। উপপরিদর্শক ( এসআই ) আনিসুর রহমান বলেন, খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে যাই। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।