হোমনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার হোমনায় পানিতে ডুবে সাংবাদিক আলা উদ্দিনের ১৩ মাস বয়সী শিশুপুত্র আরাফাত ইসলাম মারা গেছে।
আজ শুক্রবার বিকালে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মনিপুর গ্রামের সাংবাদিক আলা উদ্দিন দৈনিক সময়ের কাগজের হোমনা প্রতিনিধি ও হোমনা প্রেস ক্লাবের সদস্য।
পারিবারিক সুত্রে জানা গেছে, আরাফাত ইসলাম বাড়ির আঙ্গিনায় খেলা করতে গিয়ে বাড়ির পাশের ডোবাতে পড়ে যায়।পরে ডোবা থেকে উদ্ধার করে হোমনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল্লাহ বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

  • হোমনা