সাইফুল ইসলাম মেম্বারের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

লেখক:
প্রকাশ: ৩ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য জনাব সাইফুল ইসলাম মেম্বারের উদ্যোগে বড়ধুশিয়ার মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকার সময় ৩ নং চান্দলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ সাইফুল ইসলাম মেম্বার সাহেবের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এইসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বড়ধুশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন বড়ধুশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব দৌলত জামান ভূইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারখাস ডিগ্রি কলেজ সাবেক অধ্যাপক জনাব জহিরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম,উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ ভূইয়া,বড়ধুশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিদুৎসাহী সদস্য রুহুল আমিন মোল্লা স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দরা।
এইসময় মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ,খাতা,কলম,পেন্সিল,জ্যামিতি বক্স,ইরেজার,সার্পনার,সেক্ল সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া