জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলায় আলোচনা সভা গত বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন আব্দুল বাতেন। উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, দপ্তর বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম টিটু, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এসময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল জলিল মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, এডভোকেট আব্দুল আলীম খান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য কাজী ফোরকান আহাম্মেদ সবুজ, উপজেলা শ্রমিকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক মেম্বার, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, কৃষকলীগ নেতা মোঃ আবু হানিফসহ উপজেলা শ্রমিকলীগের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে পতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক করা হয়।