“সড়কের পাশে গৃহ নির্মাণ সামগ্রী” ভোগান্তিতে সড়কে চলাচলকারী যানবাহনসহ সর্বস্তরের জনগণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সড়কের পাশে বাড়ি নির্মাণ সামগ্রী ফেলে রাখায় যানবাহনসহ সর্বস্তরের জনগণ। সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুমিল্লা-বুড়িচং- মিরপুর সড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের পাশে বাড়ি দোকানপাঠ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের জন্য সড়কের পাশে ইট, বালু, রড সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রাখে। ফলে সড়কে যানজট সৃষ্টি হয় এবং জনসাধারন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কেউ কেউ বহুতল ভবন নির্মাণের ছাদের ঢালাই করতে যেয়ে রাস্তার পাশে ঢালাই মেশিন রেখে মিক্সারের কাজ করে। এতে করে জনগণের যাতায়াতে যানবাহনসহ দীর্ঘ সময় আটকে থাকতে দেখা যায়। এসব কাজ কিছু প্রভাবশালী ব্যক্তি আইনি বিষয়কে তোয়াক্কা না করে নিজেকে ক্ষমতাবান মনে করে দিনের পর দিন জনদুর্ভোগ চালিয়ে যাচ্ছে। আর এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণের চলাচলের সড়কটিও। ভেঙ্গে গিয়ে গর্তের সৃষ্টি হয়ে অল্প বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। সড়কে চলাচলকারী শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের ভোগান্তি অনেক গুণ বেড়ে যাচ্ছে। এলাকার সর্বস্তরের জনগণ মনে করেন, প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করলে জনগণের দুর্ভোগ অনেকটা লাগব হবে। তাই প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন সকল শ্রেণী পেশার লোকজন।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া