শিক্ষানুরাগী মোশাররফ চৌধুরীর উদ্যোগে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও কাপর বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিলার ব্রাহ্মণপাড়ায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষানুরাগী সমাজসেবক বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা মোশাররফ হোসেন খান চৌধুরীর উদ্যোগে অসহায় গরিব-দুঃখীদের মাঝে নগদ অর্থ, শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ী ধান্যদৌল গ্রামে ধান্যদৌল, কল্পবাস ও নন্দীপাড়া এই তিন গ্রামের দুই শতাধিক পরিবারে মাঝে এ কাপর ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং পত্রিকার সম্পাদক ও প্রকাশক ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবে সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, অর্থ সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, হারুন মেম্বার, এহসান সর্দার, আবু জাহের, আবদুল খালেক, মাওলানা মনির হোসেন, শিরিন সুলতানা, জাকির হোসেন মাস্টার, সফিকুল ইসলাম মাস্টার, শাহ আলম, ইসমাইলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • ব্রাহ্মণপাড়া