ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে তানজিনা আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। গত সোমবার সকালে উপজেলার দুলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। তানজিনা আক্তার ওই এলাকার আনিস মিয়ার মেয়ে। সে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। আনিস মিয়া বলেন, বাড়িতে কোন পারিবারিক ঝামেলা ছিল না। কি কারণে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না। সকালে আমি নাস্তা খেয়ে দোকানে চলে যাই। এদিকে তার মা রান্না ঘরে নাস্তা তৈরি করছে। নাস্তা খাওয়ার জন্য তানজিনাকে ডাকতে গিয়ে দেখে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, উপজেলার দুলালপুর এলাকা থেকে আত্মহত্যা করা এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া