কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া গ্রামের কৃর্তি সন্তান শহীদ বীরউত্তম খাজা নিজামুদ্দিন ভ‚ইয়া মহান স্বাধীনতা যুদ্ধ তথা মুক্তিযুদ্ধে গৌরব উজ্জল ও কৃর্তিত্বপূর্ণ অবদানের জন্য মরনোত্তর স্বাধীনতা পুরষ্কার-২০২৩ ভ‚ষিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে মাস্টার্স শেষ কওে হোটেল কন্টিনেন্টালে একাউন্ট অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় স্বাধীনতা সংগ্রামে পাক হানাদার বাহিনীর সাথে লড়াই করে সিলেটের কানাইঘাটে মৃত্যুবরণ করেন। শহীদ বীরউত্তম মিজামুদ্দিন ভুইয়ার বাড়ীর রাস্তাটির চলাচলের বেহলা দশা। তাই এই রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী এবং বীরউত্তম শহীদ নিজামুদ্দিন ভুইয়ার বংশধর আশিকুর ইসলাম দিদার, শাহ জালাল ভুইয়া,সবুজ ভুইয়অ,মানিক ভুইয়া, মিরাজ ভুইয়া, মোঃ সামি,আনিছুর রহমান,নাদিম ভুইয়া, রাশেদুল হক উপজেলা প্রশাসন এবং স্থানীয় এমপি আবুল হাসেম খানের নিকট দাবী জানান। শহীদ বীরউত্তম নিজামুদ্দিনের চাচাত ভাই আলমগীর মেম্বার বলেন, আমি রাস্তাটি সংস্কারের জন্য একাধিক বার কথা বলেছি কিন্ত আজও রাস্তাটি সংস্কার করা হচ্ছে না।