ব্রাহ্মণপাড়ায় কর্মরত সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় গ্রাম বাংলা রিসোর্টে সাংবাদিক ফোরামের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়েছে। কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার ইসমাইল নয়ন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ এর সম্পাদক ও প্রকাশক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি সৈয়দ আহাম্মদ লাভলু, দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার এডভোকেট আব্দুল আলীম খান, দৈনিক শিরোনামের স্টাফ রিপোর্টার অপু খান চৌধুরী, দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ফারুক আহাম্মদ, দৈনিক মানবজমিন পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম ভূইয়া, দৈনিক প্রতিদিন কাগজ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি গাজী রুবেল, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের স্টাফ রিপোর্টার মোঃ বাছির উদ্দিন, মেঘনা টিভি’র ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম ও মোঃ সোহেল ইসলামসহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলুকে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা কমিটির দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণপাড়ায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

  • ব্রাহ্মণপাড়া