মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসীর রহস্যজনক মৃত্যু

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার এক মালদ্বীপ প্রবাসীর রহস্য জনক মৃত্যু হয়েছে৷
গত শুক্রবার ৯ অক্টোবর রাতে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া উত্তর পাড়া এলাকার পুরাতন মকিমের বাড়ির আব্দুল খালেকের ছেলে মালদ্বীপ প্রবাসী মোঃ সজিব (২৭) এর মৃত্যু হয়েছে বলে জানান সজিবের পরিবার৷
এলাকাবাসী সূত্রে জানা যায়, সজিব শুক্রবার রাতে মালদ্বীপে তার রোমে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান আশপাশে থাকা বাংলাদেশীরা৷ নিহত সজিবের পরিবার ও তার আপন চাচাত ভাই সূত্রে জানা যায়, ১০ অক্টোবর শনিবার সকালে মালদ্বীপ থেকে ফোন আসে সজিব গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে৷
শনিবার সকালে মালদ্বীপের পুলিশ সজিবের রোম থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ সজিবের লাশ উদ্ধার করার সময় তার রোমে থাকা কুমিল্লার বড়ুরা উপজেলার ২ জন বাংলাদেশী ১ জন নেপালী প্রবাসী পলাতক ছিল৷
রোমে থাকা ৩ জন পলাতক থাকায় প্রবাসী সজিবের আত্মহত্যা নিয়ে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশী এবং অন্য দেশের প্রবাসীরা বলেন সজিবকে পরিকল্পিত ভাবে মেরে গলায় ফাঁস দেয়া হয়েছে বলে দাবি তার পরিবারের৷ পারিবারিক ভাবে সজিব অবিবাহিত থাকায় পরিবারের তেমন কোন ঝামেলা নেই বলে দাবি করেন সজিবের বাড়ির মানুষ৷ গত ৩ বছর আগে পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা আনতে মালদ্বীপ যায় সজিব৷ মালদ্বীপ প্রবাসী সজিবের অকাল মৃত্যুতে প্রবাসী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে৷ পরিবারের পক্ষ থেকে নিহত সজিবের লাশ দেশে আনার জন্য সরকারের প্রতি আকুল আবেদন করেছেন৷

  • ব্রাহ্মণপাড়া