কুমিল্লায় স্ত্রীকে হত্যা করে লাশ ঘরে রেখে স্বামীর থানায় আত্মসমর্পণ

লেখক: নেকবর হোসেন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মৌসুমী বেগমকে গলা টিপে হত্যা করে স্বামী বাছির আহমেদ থানায় আত্মসমর্পণ করেছে। জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে শনিবার এই ঘটনা ঘটে। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি মো. জাহেদুর রহমান। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, বাছির ও মৌসুমী দম্পতি মুরাদ নগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নাগর পাড় ভাই ভাই টাওয়ারে বসবাস করতেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে শিশু সন্তান রয়েছে। তাদের মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী বাছির আহমেদ (৩৫) তার স্ত্রী মৌসুমী বেগমকে(২৫) গলা টিপে হত্যা করে। এ ঘটনার পর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্বামী বাছির আহমেদ তার স্ত্রী মৌসুমীর লাশ ঘরে রেখে মুরাদনগর থানায় আত্মসমর্পণ করে।

  • কুমিল্লা