ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহপুর কেন্দ্রীয় ঈদগাহ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে নবনির্বাচিত কমিটির উদ্যোগে উদ্বোধনে উপস্থিত ছিলেন উপদেষ্টা সভাপতি আলহাজ্ব আফাজ উদ্দিন, উপদেষ্টা হাজী শামসুল হক, সভাপতি গোলাম মোস্তফা ভূইয়া, সহ-সভাপতি শাহজালাল মাস্টার, সহ-সভাপতি মো: ফারুক মেম্বার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন (আরব), সহ-সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো মহসিন মাষ্টার, প্রচার সম্পাদক মো: আলাউল করিম ভূঁইয়া, ফরিদ উদ্দিন মাস্টার, মোহাম্মদ অয়নাল হক মেম্বার, মাওলানা আব্দুল কাইয়ুম ভূঁইয়া, মোঃ ইকবাল হোসেন, মোঃ মকসুদ আলম মিয়া, মোঃ গোলাম মোস্তফা আরবসহ কমিটি সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।