কুমিল্লার ব্রাহ্মনপাড়া- মিরপুর সড়কে শুক্রবার বিকালে বড়ধুশিয়া পল্লী বিদ্যুতের সাবস্টেশনের সামনে মটর সাইকেল দুর্ঘটনায় আহত হয় এক যুবক। রাস্তার পাশে পরে থাকা আহত সাইফুল ইসলামকে পথচারীরা দেখতে পেয়ে তাকে ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখে তাকে দ্রæত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। উক্ত হাসপাতালে তার অবস্থার আরো অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওইদিন রাত ১০ টায় সে মারা যায়। জানা গেছে, নিহত সাইফুল ইসলাম ব্রাহ্মনপাড়া বাজারের চিশতিয়া ফাম্মের্সীর সেলসম্যানের কাজ করত। চিশতীয়া ফাম্মের্সীর প্রোপাইটর মোঃ মোরশেদ আলম ভূইয়া জানান, নিহত সাইফুল ইসলামের বাড়ী ব্রাহ্মনপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চাড়িপাড়া গ্রামে। সে ওই গ্রামের রেজ্জাক মাষ্টারের বাড়ীর সেরে আলীর ছেলে। সে আমার দোকানে প্রায় ২ বছর সেলসম্যানের কাজ করে আসছিল।