কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ এর নির্দেশে থানার এসআই শান্তনু দেবনাথ সঙ্গীয় ফোর্স সোমবার বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের সালদানদী রেলষ্টেশনের উত্তর পাশে রাস্তার উপর থেকে ১০ কেজি গাঁজাসহ চট্রগ্রাম জেলার পটিয়া থানার শান্তির হাট গ্রামের ধনা মজুমদারের ছেলে শান্ত মজুমদার (২০) আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করেছে।