“শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় উপজেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট আব্দুল মুমিন ফেরদৌস, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ছারোয়ার খান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম টিটু, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তবা আলী শাহিন। বক্তব্য রাখেন শিদলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, উপজেলা কৃষকলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, প্রচার সম্পাদক রোটাঃ কবির আহাম্মেদ, সদর ইউপি সদস্য ও শ্রমিকলীগের সভাপতি আব্দুল খালেক মেম্বার, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শ্রী উজ্জল চন্দ্র রায়, মামুন উদ্দিন আখন্দ, আওলাদ হোসেন। এসময় শ্রমিক নেতা এরশাদ হোসেন, ফারুক আহমেদ, তফাজ্জল হোসেন, আব্দুল বাতেন, আবুল বাশার মেম্বারসহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিকলীগের নের্তৃবৃন্দ ও শ্রমিকলীগের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে এসে শেষ হয়।