ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলে এসএসসি পরীক্ষা উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান “ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলে” এসএসসি পরীক্ষা-২০২৩ উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের আয়োজনে এই বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক। উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আল আমিন, কমিটির সভাপতি মোঃ নাজমুল হাছান শরীফ, সহকারী শিক্ষক মোঃ মাজহারুল হক, মোহাম্মদ দিদার মোস্তফা, মোঃ হুমায়ূন কবির ভূঁইয়া, শারমিন সুলতানা, আশরাফুল আলম, জহিরুল ইসলাম, মোঃ নেয়ামত উল্লাহ, উমর ফারুক, হাফেজ মোঃ এনামুল হক, মোঃ ডালিম মিয়া, মোঃ আসিফ খান চৌধুরী, নূরে আলম, মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ মহসিন, মোঃ রবিউল আউয়াল, দেবরানী কর্মকার, মোঃ রুবেলসহ স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক মুফতি মোঃ সালাহ উদ্দিন মামুন।

  • ব্রাহ্মণপাড়া