কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি সাহেব বাজারে গত বুধবার (১৯ ফেব্রæয়ারী) বিকেলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে সাইফুল ইসলাম (৫৫) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাইফুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর নাগাইশ এলাকার হাজী সুবেদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, কুমিল্লা সিলেট মহাসড়কের ময়নামতি সাহেববাজার এলাকায় সাইফুল ইসলাম নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে কংশনগর তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা বেপরোয়া অন্য একটি মোটরসাইকেল একটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতালে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাস্তায় সাইফুল ইসলাম মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন নিহত সাইফুল ইসলামের বড় ভাই মোঃ হুমায়ুন কবির। (২০ ফেব্রæয়ারী) সকাল ১০ টায় নিজ বাড়িতে তার নামাজের জানাজার শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে সাইফুলের দুই ছেলে দুই মেয়েী ও অনেক গুণগ্রাহী রেখে যান। সাইফুল ইসলামের মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে।