ব্রাহ্মণপাড়ায় সিএনজি অটোরিক্সা ও গাঁজাসহ ১জন গ্রেফতার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে চার কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সাসহ একজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই মোহাম্মদ সৌরভ হোসেন সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ শশীদল হরিমঙ্গল-নাইঘর সড়কের পাকা রাস্তার উপর থেকে চার কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিক্সাসহ দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের আব্দুল মতিনের ছেলে জহিরুল ইসলাম (৪৫) আটক করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে আসামীকে কোর্টেল মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।

  • ব্রাহ্মণপাড়া