ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে ১৭ বছরের এক যুবকের মৃত্যু

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১৭ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সদর ইউনিয়নের কল্পবাস নোয়াপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান মেম্বারের বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহতের নাম ইকরাম (১৭)। সে ওই বাড়ীর মোঃ আবদুস সামাদের ছোট ছেলে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বৃহস্পতিবার সকাল ৭টায় ইকরাম বাড়ীর পাশের পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে বের হয়। তার বাবা আবদুস সামাদ বাড়ীতে গিয়ে ইকরামকে দেখতে না তাকে খুঁজতে পুকুরের পাড়ে যায়। সেখানে অনেক খোঁজাখুজি করে তাকে দেখতে না পেয়ে এলাকাবাসীরা তাকে এলাকার বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে সকাল সারে ১১টায় একই পুকুরে তাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন বাদ মাগরিব তার নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • ব্রাহ্মণপাড়া