ব্রাহ্মণপাড়ায় ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচি শুরু

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৩ years ago

Spread the love

শনিবার থেকে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১০ দিনব্যাপী ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ছাগল-ভেড়ার ভাইরাসজনিত এই মারাত্মক সংক্রামক রোগ প্রতিরোধে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী পিপিআর রোগ নির্মূল কার্যক্রমের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচি শুরু হয়েছে। জানা যায়, পিপিআর ছাগল ভেড়ার ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। রোগটি সর্বপ্রথম আইভরিকোস্টে ১৯৪২ সালে সনাক্ত হয়। বাংলাদেশে এই রোগটি ১৯৯৩ সালে দেখা গিয়েছে। এই রোগে আক্রান্তের হার প্রায় ৪০-১০০ ভাগ এবং মৃত্যুর হার ৪৫-৯০ ভাগ হতে পারে। ঊপড়হড়সরপ ওসঢ়ধপঃ ড়ভ ঞৎধহং নড়ঁহফধৎু অহরসধষ উরংবধংবং রহ ঝঅঅজঈ ঈড়ঁহঃৎরবং, ২০১৩ অনুযায়ী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিবছর এই রোগে বাংলাদেশে প্রায় ১৮৪.২২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। তাছাড়া, প্রজনন ক্ষমতা কমে যায়, চিকিৎসা খরচ বেশী, উৎপাদনশীলতা কমে যায় ফলে সামগ্রিক ক্ষতির পরিমান অনেক বেশী। আর্ন্তজাতিক প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডঙঅঐ) ২০৩০ সালের মধ্যে বিশ্বকে পিপিআরমুক্ত/নির্মূল করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনে বর্তমান সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তরে “পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প” গ্রহণ পূর্বক বাস্তবায়ন করে যাচ্ছে। এই প্রকল্পের আওতায় দেশব্যাপী সকল ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা প্রদান কার্যক্রম গ্রহন করা হয়েছে। ইতোমধ্যে চাহিদা অনুযায়ী দেশের সকল জেলায় টিকা প্রেরণ করা হয়েছে। প্রকল্প সংস্থান অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ১ জন ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর রয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজস্ব/প্রকল্প/বেসরকারী স্বেচ্ছাসেবীর সমন্বয়ে টিম গঠন করে এই টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করছে। এবিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইজমাল হাসান জানান, শনিবার থেকে ৯ অক্টোবর সোমবার পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে। এ উপজেলার ৮টি ইউনিয়নে ৩ জন করে টিকা কার্যক্রম পরিচালনাকারীর কমিটি করা হয়েছে। সরকার পিপিআর রোগ নির্মূলে টিকাদানের মাধ্যমে ব্যাপক কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি ছাগল ও ভেড়া পালনকারীসহ সংশ্লিষ্ট সকলকে এ কর্মসূচি বাস্থবায়নে সহযোগিতার জন্য বিশেষ আহŸান জানিয়েছেন।

  • ব্রাহ্মণপাড়া