ব্রাহ্মণপাড়ায় গত আগস্ট মাসে থানা পুলিশ ১৭টি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসব অভিযানে ১১ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা মূল্যের গাঁজা, ইয়াবা বড়ি ও স্ক্যাফ সিরাপ জব্দ করা হয়। এ ছাড়া থান পুলিশ, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ আরও ৪৯ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসের বিভিন্ন সময়ে ব্রাহ্মণপাড়ার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকায় থানা পুলিশ ১৭টি অভিযান পরিচালনা করে ১৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। এসব অভিযানে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৭৫ কেজি গাঁজা, ১ হাজার ১শ’ ৯৩ টি ইয়াবা বড়ি জব্দ করা হয। যার বাজার মূল্য ১১ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা। এছাড়া থানা পুলিশ, আগস্ট মাসে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৬ জন, পরোয়ানাভুক্ত পলাতক আসামী ২৫ জন ও অন্যান্য নিয়মিত মামলায় আরও ১৮ জনসহ মোট ৬৭জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন। ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, মাদকদ্রব্য নিমূর্লে পুলিশের এ অভিযান অব্যহত থাকবে এবং তা আরও কঠোর ভাবে পরিচালনা করা হবে।