কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) এর আওতায় বুধবার (২৫ জুন) দিনব্যাপী উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এর আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আইয়ুব মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মো. সারোয়ার জামান ও কুমিল্লা খামারবাড়ি অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আনোয়ারুল ইসলাম জুয়েল।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান, সমবায় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল মান্নান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, নাঈমা হক আঁখি, মোজাম্মেল হক বাছির সহ উপজেলার বিভিন্ন এলাকার ৭০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কৃষি জমির সুরক্ষা করতে হবে। ফসল উৎপাদনে পানির সঠিক ব্যবহার করতে হবে।