ব্রাহ্মণপাড়া আওয়ামীলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন গ্রেপ্তার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লা নগরীর ফৌজদারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজনকে দুপুরে কুমিল্লা ফৌজদারী আদালতের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। সুজনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা থাকায় ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে বলে তিনি জানান। তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমিনুল ইসলাম সুজনের গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখোলা গ্রামে।

  • ব্রাহ্মণপাড়া