ব্রাহ্মণপাড়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ওশান হাই স্কুল। গত রবিবার বিকালে মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল “মানসিকতার পরিবর্তন ব্যতীত দুর্নীতি প্রবণতা হ্রাস করা যাবে না”। এর পক্ষে অংশগ্রহন করেন ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে অংশগ্রহন করেন ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল। বিতর্ক প্রতিযোগিতায় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ওশান হাই স্কুল চ্যাম্পিয়ন হয়। ওশান হাই স্কুলের ছাত্রী লামিয়া আক্তার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে। অংশগ্রহনকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহম্মেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক মানস কুমার রায়, সদস্য আওলাদ হোসেনসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দরা।