কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর আদর্শ কলেজের ক্যালচারাল ক্লাবের আয়োজনে কলেজ মিলনায়তনে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার দপ্তর সম্পাদক, সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। কর্ম শালায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো: আনিছুর রহমান সোহেল মজুমদার। বৃহস্পতিবার দুপুরে কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি মহান এ পেশা সাংবাদিকতায় তোমরা নিজেকে সম্পৃক্ত করতে পার।সমাজের বিভিন্ন সমস্যা- সম্ভাবনা নিয়ে লেখালেখির মাধ্যমে তোমরা সমাজের ভাল কাজের অংশিদার হতে পার। মনে রাখবে শুধু শিক্ষিত হলেই হবে না, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের একজন ভাল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। দীর্ঘ সময় এ কর্মশালায় শিক্ষার্থীদের সাথে বিভিন্ন প্রশ্ন-উত্তর পর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসে। এসময় কলেজের শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষক মন্ডলীরাও উপস্থিত ছিলেন।