ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে প্রাণ গেল শিশু তাফসিরের

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ২ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের একটি ফিশারির পানিতে ডুবে তাফসির (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাফসির ওই এলাকার প্রবাসী মোরশেদ আলমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের ফিশারিতে গোসল করতে যায় তাফসির। কিছু সময় পর তাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার মা জানতে পারেন, তাফসির ফিশারিতে গেছে।

ছেলেকে না পেয়ে তিনি ফিশারির পানিতে নেমে খুঁজতে থাকেন। একপর্যায়ে পানির নিচে থাকা তাফসিরের অচেতন দেহ তার পায়ে স্পর্শ করলে তিনি চিৎকার দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. আসাদুজ্জামান নূর তানিম বলেন, “শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।” পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা

  • ব্রাহ্মণপাড়া