ব্রাহ্মণপাড়ায় প্রাইভেটকারযোগে মাদক পাচারকালে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-১

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৩ years ago

Spread the love

প্রাইভেটকারযোগে মাদক পাচারকালে বিপুল পরিমাণ মাদকসহ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ একজন আসামীকে গ্রেপ্তার করেছে। অপরদিকে আরেকটি অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই মোহাম্মদ সৌরভ হোসেন সঙ্গীয় ফোর্স সোমবার বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ-বড়ধুশিয়া সড়কের ফিশারির পাকা রাস্তার উপর থেকে একটি প্রাইভেটকারকে দাড়াতে সংকেত দিলে গাড়ির গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়ি তল্লাশি করে গাড়ির ভেতর হতে ৮৬ বোতল ভারতীয় মদ, মাদক পাচারের প্রাইভেটকার ও হোমনা থানার হানিফ মোল্লার ছেলে মো. হাসান (৩৩) আটক করে থানায় নিয়ে আসে। অপরদিকে আরেকটি অভিযানে থানার এসআই সোহেনা খাতুন সঙ্গীয় ফোর্স সোমবার বিকালে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া পাকা রাস্তার উপর থেকে ৩ কেজি গাঁজাসহ হোমনা থানার মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. শাহজালাল (৩৫) ও সুরেশ চন্দ্র দাসের ছেলে কমল চন্দ্র দাস (৩০) আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।

  • ব্রাহ্মণপাড়া