ব্রাহ্মণপাড়ায় পূজামন্ডপ পরিদর্শন করেন ইউএনও মাহমুদা জাহান

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজামন্ডপ গুলোতে নিরাপত্তা ব্যবস্থায় আইপি ক্যামেরা, সিসি ক্যামেরা, জেনারেটর, রিচার্জেবল লাইট সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে কিনা তা তদারকি করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), থানা পুলিশ, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া