ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ চার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিছুজ্জামানের (পিপিএম) নির্দেশনায় এবং ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া। এ সময় এসআই (নিঃ) সৈকত মজুমদার, এসআই সুজন কুমার আচার্য্য ও এএসআই কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের উদ্দেশ্যে পরিচালিত অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শশীদল ইউনিয়নের মানরা গ্রামের নাজমা বেগম, উত্তর তেঁতাভূমি গ্রামের মায়া বেগম (৫০), মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. জালাল এবং পূর্ব চন্ডিপুর গ্রামের মো. কামাল হোসেন।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, অভিযানে গ্রেপ্তার করা আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া