ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ ২জন গ্রেফতার

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেছে। থানা সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর বিকালে ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউপিস্থ দক্ষিণ শশীদলে জনৈক মো: সেলিম এর টিনসেড দোকানের সামনে আশাবাড়ী-শশীদল কাঁচা রাস্তার উপর থেকে এসআই শফিক উল্লাহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর শশীদল গ্রামের লাতু মিয়ার ছেলে অন্তর (২৭) এবং একই গ্রামের মোঃ বাহার উদ্দিনের ছেলে রাজু আহম্মেদ রাসেল (২৪) কে ৪ কেজি গাজাসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া