বুড়িচংয়ে পর্ণগ্রাফি মামলায় ১জন আটক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে আমির হামজা (২৮) কে পর্ণগ্রাফি মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে বুড়িচং থানা পুলিশ। বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার জানান, প্রবাসী মোঃ তাজুল ইসলামের স্ত্রী সালমা আক্তারকে দীর্ঘদিন ধরে ইমো আইডি হ্যাক করে কূপ্রস্তাব দিয়ে আসছিল। প্রবাসীর স্ত্রী ক‚প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন ভাবে উত্যাক্ত করতে থাকে। এক পর্যায়ে তার ৬ষ্ঠ শ্রেণী পড়–য়া মেয়ের ছবি সংগ্রহ করে অন্য একটি অশ্লীল ছবির সাথে যুক্ত করে ইমোতে দেওয়ার হুমকি প্রদান করে ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এতে সালমা আক্তার কোন প্রকার উপায় খোঁজে না পেয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দাখিল করে। অভিযোগের প্রেক্ষিতে বুড়িচং থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিতে তাকে গ্রেফতার করে।

  • বুড়িচং