ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক মানসিক ভারসাম্যহীন নারীর আত্নহত্যা

লেখক: ‎মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন বাড়িতে গলায় উড়না পেচিয়ে তাছলিমা আক্তার (৪১) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী আত্নহত্যা করেছে। সোমবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা সারে ৭টায় এই ঘটনা ঘটে। নিহত তাছলিমা আক্তার একই এলাকার সোহরাব হোসেনের স্ত্রী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম। পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন বাড়ির সোহরাব হোসেনের স্ত্রী তাছলিমা আক্তার একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে বিভিন্ন বিষয় নিয়ে মানসিকভাবে সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন সন্ধ্যা সারে ৭টায় তার স্বামী কাজ শেষে বাড়িতে গিয়ে দরজা খুলে ভেতর ঘরের দরজা আটকে দেখে তাহমিনা আক্তারকে ডাক দিলে কোন সাড়াশব্দ না পেলে দরজা খুলে দেখে ঘরের ভেতর তীরের সাথে উড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে থানা পুলিশকে খবর দিলে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আল-আমিন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ব্রাহ্মণপাড়া