ব্রাহ্মণপাড়ায় আব্দুর রাজ্জাক খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

লেখক:
প্রকাশ: ৩ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরীর পিতা মরহুম আব্দুর রাজ্জাক খান চৌধুরীর ৪৯তম মৃত্যুবার্ষিকী ও স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুলের আয়োজনে স্কুল প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, মাওলানা ওবায়দুল হক, মাওলানা মনির হোসেন, স্কুলের শিক্ষক যথাক্রমে সহকারি প্রধান শিক্ষক মোঃ সামসুউদ্দিন আহাম্মদ, সিনিয়র শিক্ষক এণামুল হক, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম ভূইয়া, মোহাম্মদ নজির আহাম্মদ, সিনিয়র শিক্ষক জাকির হোসেন ভূইয়া, সিনিয়র শিক্ষক রমিজ উদ্দিন সরকার, আব্দুল হান্নানসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ ও দোয়া মাহফিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরীর পিতা মরহুম আব্দুর রাজ্জাক খান চৌধুরীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা তাজুল ইসলাম।

  • ব্রাহ্মণপাড়া