ব্রাহ্মণপাড়ায় জাহাঙ্গীর আলম মেম্বারের আয়োজনে এতিমখানায় ইফতার ও দোয়া

লেখক: Sohel Islam
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মোঃ জাহাঙ্গীর আলম মেম্বারের আয়োজনে মদিনাতুল ঈমান মডেল মাদ্রাসা ও এতিমখানার অঙ্গ প্রতিষ্ঠান খানকায়ে কাদেরিয়া মাদ্রাসা ও এতিমখানায় শুক্রবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে মদিনাতুল ঈমান মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মুফতি মুহাম্মদ সোহরাব হোসাইন সাইফীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোখলেসুর রহমান আর্মি। প্রধান অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ আলঙ্গীর হোসেন । ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ নাছির উদ্দীন। যুবলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওঃ সুলতান আহাম্মদ ও মাওঃ মনিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ ইমরান হোসাইন ফারুকী, নূরুে আলম সিদ্দিকীসহ এলাকার গনমান্য ব্যাক্তি বর্গ।

  • ব্রাহ্মণপাড়া