ব্রাহ্মণপাড়ায় অর্ধশতাধিক কবরস্থান জেয়ারত

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কবরস্থান দেখলে যেন মানুষ ভয় না পায় সে জন্য বিশেষ উদ্যোগ নিয়ে ছিলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মরহুম এড, শাহ আলম সরকার। তিনি তার নিজের অর্থে এলাকার প্রায় সকল কবরস্থান কে পরিষ্কার করে ফুলের বাগানে রুপান্তর করেছিলেন। কবরস্থানের পাশাপাশি মসজিদ, স্কুল, মাদ্রাসা, রাস্তার দুপাশ পরিষ্কার করে ফুলের, ফলের ও ঔষধি গাছ লাগান। মৃত্যুর আগে তিনি তার আপনজন এবং প্রিয় মানুষ গুলোকে এ কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এড. শাহ আলম সরকার এর মৃত্যুর পর তার এ মহৎ উদ্যোগ অব্যাহত রয়েছে। এর ধারা ধারাবাহিকতায় অংশ হিসাবে ৮নভেম্বর শনিবার দিন ব্যাপি ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া শাহী ঈদগাহ ময়দানের খতিন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবু নাসর জিহাদী হুজুরের নেতৃত্বে অত্র গ্রামের কবরস্থান জেয়ারত করা হয়। এসময় এলাকার সকল মসজিদের ইমাম, মোয়াজ্জেম, এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে সকাল ৮ থেকে বিকাল ৩ টা পর্যন্ত অত্র গ্রামের অর্ধশতাধিক কবরস্থান জেয়ারত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাও মোঃ সাদেকুর রহমান, মাও মোঃ শাহজাহান, মাও মোঃ আবদুল রহিম, মাও মোঃ মজিবুর রহমান, মাও মোঃ হাবিবুর রহমান, সমাজ সেবক মোঃ মহসিন কবির সরকার, মোঃ নজরুল ইসলাম সরকার, মোঃ আকতার হোসেন, এড. কামরুল হাসান, মোঃ শাহ জালাল, বসির আহাম্মক সরকার, জমির হোসেন, মজিবুর রহমান লিটন, মোঃ জাহাঙ্গীর আলম। মহতি উদ্যোগ কে সার্বিক ভাবে পরিচালনা করেন এড. মোঃ মনিরুল হক সরকার এবং জাহিদুল ইসলাম। এ সময় মহালক্ষীপাড়া গ্রামের এলাকার কয়েক হাজার মুসল্লী কবরস্থান জেয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন।

  • ব্রাহ্মণপাড়া