বুড়িচং সদর ইউনিয়নে ভিজিডি কার্ডদারীদের মাঝে চাল বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

গত ৭ সেপ্টেম্বর সকালে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিডি কার্ডদারী পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুড়িচং সদর ইউনিয়নের ৭টি গ্রামের ১৬২ জনকে ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও সদর ইউনিয়নের ভিজিডি চাউল বিতরণের ট্যাগ অফিসার আবদুল খালেক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন,ইউপি সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জিএম জাকারিয়, সহকারী সচিব আরমান হোসেনসহ ইউপি মেম্বারবৃন্দ।

  • বুড়িচং