বুড়িচংয়ে রংধনুর রমজান উপলক্ষে স্বাগত র‌্যালী অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ১১মার্চ সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলায় রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে অফিস রোডের সকাল সন্ধ্যা মোড় থেকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে একটি মিছিল বসুন্ধরা মোড় হয়ে হাসপাতাল মোড়ে এক পথ সভায় মিলিত হয়। রংধনুর সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বুড়িচং সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব শাহ মোহাম্মদ আব্দুল জব্বার পীর সাহেব, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, রংধনুর সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, সাবেক সেনা সদস্য মোঃ খোরশেদ আলম, মোঃ সাইফুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ জামাল হোসেন, মোঃ ইসমাইল, আলমগীর হোসেন আলম প্রমুখ।

  • বুড়িচং