বুড়িচংয়ে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৩ কর্মী আটক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোকাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. সাহেব আলী (৫০), ফয়সাল ভূঁইয়া (২৬), মো. আবুল কাশেম (৩৭), শাকিব হোসেন (২২), রাহাগীর আলম হৃদয় (২৭), শফিকুল রহমান (৪০), আবু সানি খন্দকার শাকিল (২৮), কাজী গোলাম কিবরিয়া (৪৩), মমিনুর রহমান মোহন (৩৮), মো. আনু মিয়া (৫৮), মো. মাসুম হায়দার চৌধুরী (৪৯), আব্দুর রশিদ (৬৪) ও মো. সোহেল রানা (৪০)।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানার এফআইআর নং-৩৯, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

  • বুড়িচং