বুড়িচংয়ে পুকুরের পানিতে ডোবে শিশুর মৃত্যু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডোবে হাসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর দুপুরে বুড়িচং উপজেলা সদরের মোঃ সফিক মিয়ার ছেলে এবং স্থানীয় দারুস সালাম মাদানীয়া মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র মোঃ হাসান (৭) বাড়ীর পাশের পুকুর হাত পা ধুতে গিয়ে পানিতে ডোবে মৃত্যুবরণ করেছে। নিহত হাসানের চাচা মোঃ শাহ আলম জানায়, দুপুর অনুমান ৩টার সময় পাশের বাড়ীর মোঃ রুস্তম মিয়ার ছেলে রাফি পুকুরের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সমশ দেখতে পায় হাসান পুকুরের পানিতে ডোবে যাচ্ছে। তখন সে আত্মচিৎকার শুরু করলে আসে পাশের লোকজনসহ আমরা দৌড়াদৌড়ি করে পুকুরের পাড়ে এসে হাসানকে দেখতে পাই নাই। তখন রাফি বলে সে পানির নিছে তলিয়ে গেছে। তার কথা অনুযায়ী এলাকার লোকজন পুকুরের পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।

  • বুড়িচং