“করবো বীমা গড়বো দেশ, স্মাট হবে বাংলাদেশ” এই শ্লোগানকে প্রতিপাদ্য বিষয় নিয়ে গত ১ মার্চ শুক্রবার সকাল ১০টায় জাতীয় বীমা দিবস উপলক্ষে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর উদ্যোগে একটি বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়েছে। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ডিআরএম মোঃ মেহেদী হাসান ও এরিয়া ম্যানেজার এবং বুড়িচং অফিস ইনচার্জ মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে র্যালীতে অংশগ্রহন করেন উন্নয়ন ম্যানেজার মোঃ শাহজাহান, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আবুল কালাম আজাদ সুজন, শাহাব উদ্দিন, ডাঃ মোঃ জামাল উদ্দিন, মোঃ ফোরকানুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ ওয়াসিম, মোঃ হাসেম খান, ইয়াসমিন আক্তার, খাদিজাতুল কোবরা, শাহিনা আক্তারসহ অন্যান্য কর্মকর্তা- কর্মী ও গ্রাহকবৃন্দ।