কুমিল্লার বুড়িচং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের বাস্তবায়নে গতকাল ২২ মে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুড়িচং উপজেলার ভূমি সেবা সপ্তাহের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসা সাহিদা আক্তার। সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলামের সার্বিক তত্ত¡াবধানে এসময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির মো. জাহিদ হোসেন, বাংলাদেশ ভূমি বিষয়ক কল্যান সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং ষোলনল ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা মো. আবুল কাশেম খাঁন, বুড়িচং সদর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. মোরশেদ আলম, বাকশীমূল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হারুনুর রশীদ, ময়নামতি ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. নুরুল ইসলাম নাহিদ, রাজাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সাইফ উল্লাহ, মোকাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মোর্শেদ, ভারেল্লা (উ.) ইউনিয়ন ভূমি কর্মকর্তা রতন চন্দ্র দাস, মো. গোলাম মোস্তফা, আবুল খায়ের সহ বুড়িচং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন ভুমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত চলমান উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আগত সেবা প্রার্থীগণের কাছ থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি আবেদনসহ মৌজা ম্যাপ,খতিয়ান,পর্চা সংগ্রহের আবদেন করা যাবে। সেবা প্রার্থীগণকে সেবা গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।