সাধারণ মানুষের মধ্যে বিজয়ের আনন্দ ভাগ করে দিতে দ্বারে দ্বারে যাচ্ছেন কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ জানুয়ারি) তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন ও দুলালপুর ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। তিনি শনিবার দিনব্যাপী শিদলাই ও দুলালপুর ইউনিয়নের সাধারণ মানুষের সাথে বিজয়ের আনন্দ ভাগাভাগির পাশাপাশি মানুষের সুখ দুঃখের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসায় আমি ধন্য। আপনাদের সুখ দুঃখের ভার নিয়ে আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। আপনাদের সেবক হিসেবে আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাদের সেবক হয়েই থাকব। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স ম আজহারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম, কুমিল্লা দ. জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ। জানা গেছে, গেলো ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র থেকে কেটলি প্রতীক নিয়ে নির্বাচিত হন তিনি। নির্বাচনের পরদিন থেকেই দুই উপজেলা বুড়িচং ব্রাহ্মণপাড়ার সাধারণ মানুষের মধ্যে বিজয়ের আনন্দ ভাগ করে দিতে দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি।