ভাইস চেয়ারম্যান হয়ে ব্রাহ্মণপাড়াকে আধুনিক মডেল উপজেলা করতে চান সাদ্দাম হোসেন

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ২ years ago

Spread the love

দ্বাদশ জাতীয় সংসদের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী দৌঁড়ঝাঁপ শুরু করেছেন। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মাঝে সাড়া ফেলছে ব্যাপক ভাবে। চায়ের দোকান, পাড়া-মহল্লা, হাট-বাজার সর্বত্র সাধারণ মানুষের মাঝে চলছে সরগরম আলোচনা। এদিকে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হিসাবে কুমিল্লা দঃ জেলা যুবলীগ নেতা, অধ্যক্ষ অ্যামবিশন স্কুল এন্ড কলেজ কুমিল্লা, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ কুমিল্লা দঃ জেলা শাখা, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার, এম.এইচ. সাদ্দাম হোসেন (এমবিএ , এল.এল.বি অধ্যায়ণরত)কে উপজেলাবাসী ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। সাদ্দাম হোসেন বলেন, তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে ব্রাহ্মণপাড়া উপজেলার সার্বিক উন্নয়ন সুনিশ্চিত এবং নতুন প্রজন্মের জন্য একটি আধুনিক মডেল উপজেলা গড়ার লক্ষ্যে কাজ করবেন। সাধারণ মানুষ বলেন, নির্বাচন করলে সাদ্দাম বিপূল ভোটে বিজয়ী হবেন। প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন সামনের সারিতে। তিনি একজন জনবান্ধব এবং পরীক্ষিত, লড়াকু সৈনিক ও জনবান্ধব জনপ্রতিনিধি। প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে গা ভাসাননি তিনি। তৃণমুল নেতাকর্মীদের সঙ্গে থেকে এখনও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন। তিনি তৃণমূল থেকে শুরু করে সর্বত্র মহলে জনপ্রিয় একজন নেতা হিসাবে পরিচিত। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত, শিক্ষার মান উন্নয়ন ,সমাজ গঠনে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। রাজনীতির পাশাপাশি মানুষের সেবা করাই তার নেশা। শিক্ষক হিসাবে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যাপকভাবে কাজ করছেন। অসহায়, গরীব শিক্ষার্থীদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা করছেন। তারই স্কুলে অসহায় শিক্ষার্থীদেরকে বিনা বেতনে অধ্যায়ন করার সুযোগ দিচ্ছেন। এমনকি স্কুলের ফরম ফিলাপ করার টাকাও অসহায় গরীবদের জন্য নিজের পকেট থেকে দিচ্ছেন। তিনি একজন আলোকিত মানুষ হিসাবে পরিচিত। এ বিষয়ে এম.এইচ. সাদ্দাম হোসেন বলেন, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ। সারাজীবন মানুষের সেবা করে যেতে চাই। ব্রাহ্মণপাড়াকে একটি স্মার্ট উপজেলা হিসাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও মজিব আদর্শে একটি স্মার্ট উপজেলা হিসেবে তৈরি করতে চাই। যদি উপজেলাবাসী আমাকে সুযোগ দেয়, তাহলে উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত উপজেলা হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

  • ব্রাহ্মণপাড়া