বিজিবির অভিযানে ১৬ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্ধ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)এর অভিযানে মালিকবিহীন ১৬লক্ষ ৯০ হাজজর ৪৫০টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাঁজি, শাড়ী, স্যুটের কাপড় ও চশমা জব্দ। বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়ীয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে গত ১০ মে শনিবার চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ লক্ষ, ৯০ হাজার ৪৫০ টাকা মূল্যের অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, শাড়ী, স্যুটের কাপড় এবং চশমা আটক করে। আটককৃত মালামাল কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে।

  • কুমিল্লা