বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারন হবে আগামী নির্বাচনে…..ব্যারিস্টার মামুন

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

গত ১৭ বছরে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে ৷ ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশের মানুষের সাথে নির্বাচন নিয়ে তামাসা করেছে৷ আগামী নির্বাচনে দেশের সাধারণ মানুষের ভাগ্য নির্ধারন হবে ৷ দেশের মানুষ আজ একটি অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে ৷ আগামী নির্বাচনে তরুন প্রজন্মের সরকার রাস্ট্র নায়ক হবে ৷ তরুন সমাজকে সবসময় মাধক, সামাজিক অবক্ষয় রুদে কাজ করবে ৷ মাধক ও অবক্ষয় রোধে যুবসমাজ খেলাধুলার প্রতি মনযোগী হবে ৷ তবেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে তার সঠিক পথে ৷ তাই আসুন সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামীর কর্নধার তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকি ৷ তবেই শহীদ জিয়ার স্বপ্নের সোনা বাংলা তৈরি হবে ইনশাআল্লাহ ৷ গতকাল ১৯ সেপ্টেম্বর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর প্রিমিয়ার লিগ সিজন -১ এর ফাইনাল খেলায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী।

  • ব্রাহ্মণপাড়া